দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় তখন রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কঠিন পরিস্থিতিতে বিসিবি যথাযথ সাহায্য করায় সভাপতি ফারুক আহমেদ ও শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ দিয়েছেন রিশাদ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই আট উইকেট নেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য একটানা তিনটি ম্যাচে খেলা হয়নি তার। এরপর একটি ম্যাচে সুযোগ পেয়ে নেন আরো এক উইকেট। এবার তাকে বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটেও দেখতে চান মুশতাক আহমেদ।
আগামী বছরের শুরুতেই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডিআর থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ! বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এমন খবরের পর নড়েচড়ে বসে সবাই। পরবর্তীতে জানা যায়, ১২০ কোটি নয় বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির এফডিআরের ২৫০ কোটি টাকা সরানো কিংবা ট্রান্সফার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের এমন অভিযোগের পর তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় বিসিবি।
আর কয়েকমাস পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দিয়েছেন তিনি।
নিয়মের বাইরে গিয়ে তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়তে চেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমনকি চাকরি ছাড়তে বিসিবিতে পদত্যাগ পত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়েননি আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। তবে শরফুদ্দৌলার সিদ্ধান্ত বদলাতে তাকে অনুরোধ করবে বিসিবি ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের দলে নেয়া হয়নি তাসকিন আহমেদকে। অবশ্য তার থাকার কারণও নেই। এই পেসার গোঁড়ালির চোটে ভুগছেন। কদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন এই পেসারের চোট কিছুটা গুরুতর।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে চরম আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে। এগুলোকে ‘অসত্য ও মানহানিকর’ বলছে বিসিবি। নিচে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরা হলো।
হার্ট অ্যাটাকে হঠাৎই অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন মার্চের শেষ সপ্তাহেই। চিকিৎসকের পরামর্শের অধীনের পাশাপাশি লম্বা বিশ্রামে থাকার কথা ছিল বাংলাদেশের অধিনায়কের। তবে মাঠের ক্রিকেটে ফিরতে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এখনো সবুজ সংকেত না পেলেও তিন মাস পর ক্রিকেটে ফিরতে চান তামিম।
বিশাল এক নাটকীয়তা হয়েছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে। এবার আরেক দফায় হৃদয়ের শাস্তি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগতি করেছে বিসিবি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।