‘রংপুর কোটায় কেউ সুযোগ পাবে না, সব বিভাগের পারফর্মাররা প্রাধান্য পাবে’
খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। শিরোপা জিতেছে এনসিএল টি-টোয়েন্টিতেও। রংপুরের দুই চ্যাম্পিয়ন দলেরই সদস্য ছিলেন নাইম ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার পেশাদার ক্রিকেট খেলেছেন দুই দশক। ক্রিকেটার ছাপিয়ে নাইমের নতুন পরিচয় বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক।