আইপিএলে নিজের দাম জানতেই নাম দিয়েছিলেন পান্ত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরোনো দল দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি ঋষভ পান্ত। নিজের মূল্য কেমন ওঠে সেটা জানার জন্যেই নিলামে নাম দিতে চেয়েছিলেন এই উইকেটরক্ষক। দিল্লির নতুন কোচ হেমাঙ্গ বাদানি জানিয়েছেন এমনটাই।