শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন সুদর্শন
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। পায়ের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সিরিজ থেকে ছিটকে গেছেন সাই সুদর্শন। ফলে আগামী ১৫ আগস্ট গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভারতের টপ অর্ডারে নিশ্চিতভাবেই একটি পরিবর্তন আনতে হবে।