‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। অবশ্য ট্রফি জয়ের রাস্তাটা বেশ সহজ হয়েছে ভারতের রহস্য বা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর অনবদ্য বোলিংয়ের কারণে। ভারতকে শিরোপা এনে দেয়া এই স্পিনারই নাকি একটা সময় পেয়েছিলেন মৃত্যুর হুমকি! এমনকি তাকে লুকিয়ে থাকতে হতো নিজের বাড়ির বাইরে! সেটিও আবার ভারতের ভক্তদের জন্যেই।