আগারকারদের ‘চাপে’ অবসরে যেতে বাধ্য হন কোহলি, ধারণা কাইফের
বিরাট কোহলির টেস্ট থেকে হঠাৎ বিদায় নিয়ে নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট মহল। ভারতের এই ব্যাটিং মহাতারকার ১৪ বছরের দুর্দান্ত ক্যারিয়ারের আচমকা থেমে যাওয়ার পেছনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার দায় দেখছেন কেউ কেউ। কেউ দায় দিচ্ছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারকে।