রোহিত-কোহলির বিশ্বকাপ মিশন নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তখন অনেকেই মনে করেছিলেন, এটি মূলত তাদের টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার লম্বা করার কৌশল। কিন্তু এরপর মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। তারপর ধরেই নেয়া হয়েছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন এই দুজন।