পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান
পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও স্কোয়াডে জায়গা পাননি নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কা সিরিজে ঘোষিত দল থেকে এই দলে কোনো পরিবর্তন আনেনি বিসিবির নির্বাচকরা।