ভেঙে দেয়া হলো কোয়াবের কমিটি
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গত কিছুদিনের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন ছিল। অবশেষে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এই সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে।
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) গত কিছুদিনের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন ছিল। অবশেষে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এই সংগঠনের বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে আলো ছড়িয়ে ৮ উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। নিকোলাস পুরান, জনসন চার্লসদের আটকে দিয়ে জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। সবশেষ ডিসেম্বরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা মেহেদীর আবারও বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষাটা প্রায় অর্ধ বছরের। ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের আগামী ২০ ওভারের সিরিজ মে-জুনে।
পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে না পারায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও নিশ্চিত করেছিলেন শুধু ব্যাটার বলেই সাকিবকে দলে রাখেননি তারা।
পাকিস্তান সুপার লিগের (পিসএল) এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। পিএসএল চলার সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। যার কারণে নাহিদ-রিশাদদের পিএসএলে খেলা নিয়ে খানিকটা শঙ্কাও আছে। যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, পিএসএলে খেলুক নাহিদ-লিটনরা।
বিভিন্ন সফরের জন্য বিশেষ প্রস্তুতি কিংবা জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সবসময় প্রস্তুত রাখতে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রাম চালু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরজুড়ে এমন প্রোগ্রাম চালু রাখতে দেশের কোচদের নিয়ে ছায়া কোচিং প্যানেলও চান খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে যোগাযোগ রেখে জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের প্রস্তুত রাখবেন তারা। এমন কিছুই দেখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক।
একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের স্বপ্নযাত্রার সারথিরা। ওয়ানডে থেকে মুশফিক ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটে বইছে পরিবর্তনের সুর। বাংলাদেশের ভবিষ্যতের ভার এখন অনেকটাই মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদদের হাতে।
চোট ও ফিটনেসের কথা বিবেচনায় নিয়ে ২০০৯ সালের পর থেকেই টেস্ট খেলতেন না মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টি এবং ওয়ানডে চালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক অবসর নিয়েছেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও। ওয়ানডে থেকে অবসর না নিলেও ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের আশেপাশে নেই মাশরাফি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।
২০০৭ সালে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার এক সঙ্গে লাল সবুজের জার্সিতে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। একজন থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেট ‘পঞ্চপাণ্ডব’। বাংলাদেশের মানুষের, ক্রিকেটের স্বপ্ন সারথীও। তাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটও দেখে সোনালি সময়।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ার শেষ করা মাহমুদউল্লাহকে প্রশংসার ফুলঝুড়িতে ভাসিয়েছেন তারই সতীর্থরা। ফেসবুস পোস্টে তারা স্মরণ করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফিনিশারকে। মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটও ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সমালোচনার মুখে পড়া মাহমুদউল্লাহ ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
ওয়ানডে থেকে অবসর নেয়ার পরদিন মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন মুশফিকুর রহিম। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের বিদায় উপলক্ষ্যে ম্যাচ শেষে কেকও কেটেছেন ক্রিকেটাররা। ফেসবুকে পোস্ট দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ কিছু করতে দেখা যায়নি। তবে অবসরের দুদিন পর ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেয়ার পরিকল্পনা বিসিবি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে এবং টেস্টে চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চান না তিনি। ফলে ২০ ওভারের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ফারুক আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই জানা যাবে নতুন অধিনায়কের নাম।