সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি
চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির মেয়াদ আছে মার্চের শুরুর দিক পর্যন্ত। তবে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।