৩ মাসের জন্য মাঠের বাইরে ও'রুর্কি
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।
জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটে কোচিংয়ের শুরুটা করেছিলেন বব কার্টার। পরবর্তীতে কাজ করেছেন মেয়েদের ক্রিকেট ও নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্সের কোচ হিসেবে। অবশেষে কিউইদের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি। কার্টারের হাই পারফরম্যান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়ছেন। গত এপ্রিলের শুরুতে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন জানিয়েছিলেন, টেস্ট দলের কোচ হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এখন জানা গেছে, চুক্তির মেয়াদ পূর্ণ করে তিন সংস্করণেই কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন মিচেল হেই ও অলরাউন্ডার মুহাম্মাদ আব্বাস। সেই সঙ্গে পেসার জ্যাক ফক্স ও লেগ স্পিনার আদি অশোক সুযোগ পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। তিনি টানা দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন। ফলে তিনি নিউজিল্যান্ডের হয়ে সব সিরিজে খেলতে বাধ্য নন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিগের যে জনপ্রিয়তা সেটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং নামিবিয়ার মতো দেশেও। সেই তালিকায় নতুনভাবে সংযুক্ত হচ্ছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টেড। চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত থাকলেও তিনি আর কোচের পদে থাকছেন না। তবে টেস্ট দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই কিউই কোচ।
২০২২ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন মার্টিন। নভেম্বরে গাপটিল বাদ পড়েছিলেন নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। সবশেষ আড়াই বছরে নিউজিল্যান্ডের জাতীয় দলে আর ফেরা হয়নি ৩৮ বছর বয়সী এই ব্যাটারের। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ও ক্রিকেট ক্রিকেট খেলে বেড়াচ্ছেন গাপটিল। কদিন আগে নেপাল প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি।
জীবনের শুরুটা যেমন একেকজনের একেক রকম তেমনি লক্ষ্যও থাকে একেবারে ভিন্ন। ধরুন, কেউবা হতে চান আলবার্ট আইনস্টাইন, কেউবা ডন ব্রাডম্যান, কেউবা নামকরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউবা ম্যারাডোনা, আবার কেউবা শেন ওয়ার্ন। গুটিকয়েকজনের নাম বললাম, এছাড়াও আরও অনেকেই আছেন জীবন চলার পথে যাদের আমরা অনুপ্রেরণার উৎস মনে করি।