অবসরে শাপুর জাদরান
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।
দেশে নারী ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে জীবন পার করছেন আফগানিস্তানের বেশ কয়েকজন নারী ক্রিকেটার। খেলাধুলার পাশাপাশি মেয়েদের পড়াশোনাও বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। খেলাধুলা ও পড়াশোনায় মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবিদের মতো তারকা ক্রিকেটারদের সহায়তা চাচ্ছেন ফিরোজা আমিরি। আফগাস্তিানের নারী ক্রিকেটারের বিশ্বাস, রশিদরা সমর্থন করলে আবারও খেলায় ফিরতে পারবেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র এক মাস। আইসিসির এই মেগা ইভেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তানের সাবেক ব্যাটার ইউনিস খানকে দলের মেন্টর বা পরামর্শক পদে নিয়োগ দিয়েছে তারা।
আফগানিস্তানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জোনাথন ট্রট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব নেয়ায় আফগানিস্তানের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে ছেড়ে দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন চুক্তিতে আরও এক বছর রশিদ খানদের কোচ হিসেবে কাজ করবেন ট্রট।
বিশ্ব ক্রিকেটই যেন লেগস্পিনারদের বন্দনায় ব্যস্ত। একজন লেগস্পিনার যেকোনো দলের জন্য অপরিহার্য অংশ হয়ে পড়েছে। সময়ের পালাবদলে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছেন স্পিন জাদুকররা। বর্তমান সময়ে যে কজন লেগস্পিনার ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম একজন রশিদ খান।