র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে রবিনসন, ক্যারিয়ার সেরা অবস্থানে ব্রেভিস
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের পেসার অলিভার রবিনসন। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন তিনি। ২০২৩ সালের পর এই প্রথম টেস্ট বোলারদের সেরা পাঁচে জায়গা করে নিলেন ইংলিশ পেসার। সেই সাথে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠেছেন সাউথ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।