ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট
মহেন্দ্র সিং ধোনির হাত ধরে একের পর এক সাফল্য পেয়েছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তবে দলটি পারফরম্যান্স করতে পারছে না। উল্টো তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।