৩ বছর পর আফগানিস্তানের টেস্ট দলে রশিদ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে ফিরেছেন রশিদ খান। অভিজ্ঞ এই স্পিনার গত তিন বছরের মধ্যে এবারই প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে ফিরেছেন রশিদ খান। অভিজ্ঞ এই স্পিনার গত তিন বছরের মধ্যে এবারই প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন।
শেষ ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০ রান আর বাংলাদেশের দরকার ২ উইকেট। তখনও ক্রিজে ঝড়ো ইনিংস খেলা রভম্যান পাওয়েল। ম্যাচ অনেকটাই হেলে ক্যারিবীয়দের দিকে। তবে সেই ওভারে পাওয়েল ও আলজারি জোসেফের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৭ রানের জয় এনে দিয়েছেন হাসান মাহমুদ। এর আগে অবশ্য বাকিদের কাজটা সহজ করে দিয়েছেন শেখ মেহেদী। এই স্পিনার ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের টপ অর্ডারে ধস নামান। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছিলেন পাওয়েল। তবে স্নায়ুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল বাংলাদেশই।
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোন টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান! ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। তারকা অলরাউন্ডারের এমন খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেড় বছর ধরেই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ৫৩৪ দিন আর ২৬ টেস্ট ইনিংসের অপেক্ষা মিটিয়েছেন এই অজি ব্যাটার। ১৯০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস। অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে। এমন ইনিংস খেলেই অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেছেন তিনি। দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে স্মিথ জানিয়েছেন এর পেছনে বড় কারণে অস্ট্রেলিয়ার কঠিন উইকেট ও কোকাবুরার নতুন বল।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জিসান আলম। ঢাকা বিভাগের বিপক্ষে খেলেছিলেন ৫৩ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস। চারটি চারের সঙ্গে ১০ ছক্কায় ঢাকা বিভাগের বোলারদের তুলোধুনো করেছিলেন তরুণ এই ওপেনার। সেঞ্চুরি করে টুর্নামেন্ট শুরু করা জিসান খুলনার বিপক্ষে ৬ ছক্কায় ৪৮ বলে করেছেন ৭৩ রান। জিসানের এমন ব্যাটিংয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য গত সপ্তাহেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ছিল একাধিক চমক। এবার টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে নাহিদ রানাকে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদকে দলে নেয়ার বিষয়ে নিশ্চিত করেছে বিসিবি।
৬ বলে ২৫ রান! চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ম্যাচ জিততে হলে শেষ ওভারে এমন কঠিন সমীকরণ মেলাতে হতো বরিশাল বিভাগকে। ইরফান হোসেনের বিপক্ষে কাজটা একেবারেই সহজ ছিল না সালমান হোসেন ইমন ও মইনুল ইসলামের জন্য। ডানহাতি পেসারের ফুলার লেংথের প্রথম ডেলিভারি থেকে রানই বের করতে পারলেন না সালমান। অফ স্টাম্পের বাইরের পেয়ে বলে ডিপ পয়েন্ট নিয়ে সীমানা ছাড়া করেছেন ডানহাতি এই ব্যাটার। পরের বলে ছক্কা মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। চতুর্থ বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মারলে শেষ ২ বলে বরিশালের প্রয়োজন হয় ৯ রান।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সিলেট। ইবাদত হোসেন এবং নাবিল সামাদের দারুণ বোলিংয়ের পর জিসান আলমের ঝড়ো হাফ সেঞ্চুরিতে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।
জসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে আলতো করে ড্রাইভ করতে চেয়েছিলেন ট্রাভিস হেড। ব্যাটে-বলে হলেও এজ হয়ে উইকেটের পেছনে ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। হেডকে ফিরিয়ে ব্রিসবেনে ৭২ রানে বুমরাহ পেয়েছেন ৫ উইকেট। ডানহাতি পেসারের এমন বোলিং ফিগারে দিনটা হওয়ার কথা ছিল ভারতের। তবে গ্যাবার দ্বিতীয় দিনটা ছিল পুরো উল্টো। অ্যাডিলেডের মতো ব্রিসবেনেও ভারতের ‘মাথাব্যথা’র কারণ হয়েছেন হেড। ১৬০ বলে খেলেছেন ১৫২ রানের অনবদ্য ইনিংস। হেডের মতো সেঞ্চুরি পেয়েছেন স্টিভ স্মিথও। তাদের দুজনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।
এনসিএল টি-টোয়েন্টি জয়রথ চলছেই রংপুরের। তারা নিজেদের চতুর্থ ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী। সেই লক্ষ্য ২ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা ডার্বিতেও জিতে গেল মেট্রো। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এই জয়ে আসরে টানা চারটি ম্যাচই জিতে নিলো নাইম শেখের দল। ব্যাট হাতে নাইম শেখ- শামসুর রহমান শুভর দারুণ দুটি ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতল মেট্রো।