আইপিএলকে টেক্কা দিতে ৬ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব
বিশ্ব ক্রিকেটের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টকে টক্কর দিতে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও এর প্রভাব পড়েনি আইপিএলের ওপর। তবে এবার ভারতের এই টুর্নামেন্টকে টক্কর দিতে মাঠে নামছে সৌদি আরব।