আন্তর্জাতিক ক্রিকেট থেকে করুনারত্নের বিদায়
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন দিমুথ করুনারত্নে। ৩৬ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়েছেন এই ওপেনার।