১৬ ধাপ এগোলেন তাসকিন, ২৪ ধাপ জাকের
তাসকিন আহমেদের ফুলার লেংথ ডেলিভারিতে স্টাম্প ছেড়ে মারতে চেয়েছিলেন শামার জোসেফ। ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারকে। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে জোসেফকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার হিসেবে কেমার রোচকেও আউট করেছেন তিনি।