বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাত্রাতিরিক্ত আগ্রাসী আচরণের কারণে শাস্তি দেয়া হয়েছে দুই ক্যারিবীয় ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে। এর মধ্যে সিলসের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট দেয়া হয়েছে।
ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। আর তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল তারা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে হেরে বড় ধাক্কা খেয়েছে কিউইরা। ম্যাচ হারের সঙ্গে স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট কাটা গেছে স্বাগতিকদের। ফলে চার নম্বর থেকে তারা নেমে গেছে পাঁচ নম্বরে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মূলত ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হঠাৎ নেতৃত্ব পেয়েই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে টাইগাররা। অ্যান্টিগা টেস্ট শেষে বাড়তিভাবে মিরাজের প্রশংসা করেছেন ফিল সিমন্স।
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সিরিজের সব ম্যাচই হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এবার দুই দলই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে সিলেটে। সিরিজ শুরুর আগে চা শ্রমিকদের চিরায়ত পোশাক গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। এমন পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন এই ইংলিশ ব্যাটার। টেস্টের ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ফিরেছেন তিনি। আর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন।
কিছুদিন আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে বাদ পড়েন বাবর আজম। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরলেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও আছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো সিরিজসেরার পুরষ্কার নিয়েছেন তাসকিন আহমেদ। অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশের কিংস্টন টেস্ট জয়ে অবদানও রেখেছেন এই পেসার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাচ জেতা যে সহজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তাসকিন।
অ্যান্টিগা টেস্টে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্য দেয়ার পর কাজটা মূলত ছিল বোলারদের। সেই দায়িত্ব সুনিপুণভাবে পালন করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছেন বোলাররা। দলের সব বোলার দারুণ পারফরম্যান্স করলেও তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে তাই যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারার ঘোষণাও দিয়েছেন এই স্পিনার।
দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। কিংস্টনে স্বাগতিকদের ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এমন জয়ে রোমাঞ্চিত মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন দলের সবাইকেই।
কিংস্টনে চতুর্থ দিনের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বড় লক্ষ্য দিতে না পারলেও তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে যথেষ্ট ছিল বাংলাদেশের সংগ্রহ। বাকি কাজটা সেরেছেন বোলাররা।