আমার সঙ্গে মালানের কিছুই হয়নি: তামিম
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
খুলনা টাইগার্সের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রানে হেরেছে দুর্বার রাজশাহী। সেঞ্চুরি করেও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। শেষ তিন ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৩৬ রান। সেই সময় বিজয় অপরাজিত ছিলেন ৪৫ বলে ৮২ রান করে।
নারী বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও আগেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আইসিসির উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলানি থেকে দুই নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের সেই আশা বেঁচে আছে ক্ষীণ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করতেই ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মোহাম্মদ নাওয়াজের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ক্যাচ চলে যায় আফিফ হোসেনের হাতে। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। আফিফের ক্যাচ মিসে মাত্র ৭ রানে জীবন পান বিজয়। জীবন পেয়ে সেটা পুরোপুরি কাজেও লাগিয়েছিলেন দুর্বার রাজশাহী অধিনায়ক। তবে দলকে জয় এনে দিতে পারেননি।
মাঠে বাড়তি জায়গা থাকার পরও চার-ছক্কা বাড়ানোর আশায় বাউন্ডারি সীমানা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট মাঠ পেয়ে ব্যাটাররা মনে আনন্দে চার-ছক্কার আনন্দে ভেসেছেন। তবে মিরপুরের পর সিলেটেও একই চিত্র দেখে বিষয়টি একেবারেই ভালো লাগে তামিম ইকবালের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসেও বাউন্ডারি সীমানা বড় করার পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের পরামর্শের পর চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারি সীমানা। ফলে ব্যাটারদের দাপট কমেছে আর বেড়েছে বোলারদের আধিপত্য। রিপন মণ্ডল মনে করেন, বাউন্ডারি সীমানা বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে।
গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ৪০ উইকেটের ৩৯টিই নিয়েছিলেন নোমান আলী ও সাজিদ খান। প্রথম টেস্ট হারার পরও তাদের দুজনের স্পিন জাদুতে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে মুলতানে স্পিন জাল বিছিয়ে দেয় স্বাগতিকরা। সাজিদ, নোমান, আবরার আহমেদের স্পিন জালে ফেঁসে প্রথম ইনিংসে ১৩৭ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ১২৩ রানে। মুলতানে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জয় পেয়েছে ১২৭ রানে। দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
চলতি বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না অ্যারন জোন্সের। যুক্তরাষ্ট্রের এই ব্যাটার ৬ ম্যাচে মোটে করেছেন ৯২ রান। এই বিপিএলে তার ব্যাটিং গড় মাত্র ১৮.৪০। তার দল সিলেট স্ট্রাইকার্সও ভালো অবস্থানে নেই চলতি আসরে। ৭ ম্যাচে মাত্র ২টিতে জিতে তারা আছে ৬ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হারের পর বেশ কিছু নিয়মে কড়াকড়ি এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও নিয়মগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিসিআই। এসব নিয়ে সাম্প্রতিক সময়ে মতামত জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এই সিরিজ জেতার দিকেই তাই নজর রাখছেন নিগার সুলতানা জ্যোতি।
সকালের শুরুতে কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান মিলে ধসিয়ে দিলেন পাকিস্তানকে। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে গেলে সেই স্পিনেই। গুড়াকেশ মোতি, ওয়ারিকান এবং জেইডেন সিলসের ব্যাটে ফলো অন এড়ালেও ১৩৭ রানে থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শান মাসুদের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে পাকিস্তান। স্বাগতিকদের লিড ছাড়িয়েছে দুইশ। এমন দিনে মুলতানে পড়েছে রেকর্ড ১৯ উইকেট। ছাড়িয়ে গেছে ২০০৩ সালে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ডকে। সেবার বাংলাদেশ ও পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে দুই দল মিলে হারিয়েছিল ১৮ উইকেট।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন দাভিদ মালান। জাতীয় দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স। বিপিএল ও ডিপিএল খেলে আজকের মালান হয়ে ওঠায় বাংলাদেশের টুর্নামেন্টগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।