চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কার্সের, বদলি রেহান
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ বাদ পড়ার পেছনে একরকম সরাসরি দায় দেয়া হচ্ছে দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। দুই ক্রিকেটারের সমালোচনা না করলেও তাদের প্রতি মানুষের আবেগের ভাষা বুঝতে পেরেছেন ইমরুল কায়েস। মানুষ তাদের কাছে শিরোপা প্রত্যাশা করে, এমনটাই মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই দৃষ্টিকটু ছিল বাংলাদশের ব্যাটিং। একের পর এক ডট বল খেলে গেছেন ব্যাটাররা। এদিকটায় উন্নতির জায়গা দেখছেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ে 'এ' গ্রুপ থেকে পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হয়েছে। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
চোটের কারণে পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। পেশির চোট থেকে সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও ছিলেন না অভিজ্ঞ এই ব্যাটার। তবে গুঞ্জন ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ফিরলে একাদশের বাইরে রাখা হবে কাকে?
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।
আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ছিলেন ডোয়াইন ব্রাভো। নতুন মৌসুমের আগে চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর সাবেক অলরাউন্ডার। ব্রাভোর রেখে যাওয়া জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম।
পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট আর ৪৫ বল হাতে রেখেই জয় পেয়েছে ভারত। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটিতে আরও আগেই জয় পাওয়া উচিত ছিল বলে মনে করছেন শ্রেয়াস আইয়ার। পাকিস্তানকে আরও আগে হারাতে পারলেই খুশি হতেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম দেশটিকে তুলনা করেছেন ওমান-যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে। শোয়েব আখতার অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দুষছেন। ম্যাচের ফলাফল নাকি আগেই জানা ছিল তার!
পাকিস্তানের বিপক্ষে ফেবারিট ছিল ভারতই। চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২৪১ রানে গুঁড়িয়ে দিয়ে কাজটা আরও সহজ করে রাখে ভারত। পরে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে এই লক্ষ্য সহজেই পার করে দলটি। ম্যাচ শেষে কোহলিও তার স্বভাবসুলভ খেলার ধরনের কথা জানিয়ে দিলেন।
টানা দুই হারে এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাদের কিনারে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। পাশাপাশি অন্যান্য দলের পারফরম্যান্সেও তাকিয়ে থাকতে হবে মোহাম্মদ রিজওয়ান- বাবর আজমদের। আপাতত বাংলাদেশের বিপক্ষে জেতার সংকল্প করছে পাকিস্তান।
ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ এক কাভারর ড্রাইভে চার মারলেন বিরাট কোহলি। তাতেই চারদিকে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস। কোহলির রান তখন কেবল ১৭। ভারতীয় দর্শকদের এমন উচ্ছ্বাসের উপলক্ষ্য জানা গেল খানিক বাদেই। সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন ভারতের এই তারকা। রেকর্ড গড়ার ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন কোহলি। ভারত তুলে নিয়েছে ৬ উইকেটের বড় জয়। আর তাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলার পথে এক পা দিয়ে রাখল ভারত।