শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন নাইম-শামীম
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
কয়েকদিন আগেই ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ ট্রফির নতুন নাম রাখা হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। এতদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও সম্প্রতি এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। মূলত ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের নাম কেন জেমস অ্যান্ডারসনের পরে দেয়া হয়েছে, সেটা নিয়েই ক্ষোভ ঝাড়লেন তিনি।
লিডসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ছয় রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা নতুন নয়। অতীতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুই দলই ভারতের এই কিংবদন্তি অধিনায়ককে নিজেদের দলে টানার চেষ্টা করেছে একাধিকবার। কিন্তু সৌরভ বরাবরই রাজনীতির মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও স্পষ্ট করে দিলেন, তার লক্ষ্য বিধানসভা বা মুখ্যমন্ত্রীর চেয়ার নয়, বরং ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে জায়গা করে নিতে চান সুযোগ পেলে।
হেডিংলিতে বেন স্টোকসের স্লোয়ার ইয়র্কার ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে ৯৯ রানে পৌঁছান ঋষভ পান্ত। সেঞ্চুরি পেতে স্বাভাবিকভাবেই একটু সাবধান হয়ে খেলার কথা ভারতের উইকেটকিপার ব্যাটারের। অথচ পরের ওভারে শোয়েব বশিরের বলে একটু এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নিলেন পান্ত। ইংল্যান্ডে পাওয়া নিজের তৃতীয় সেঞ্চুরিতে বাঁহাতি এই ব্যাটার ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। এমন পারফরম্যান্সে টেস্টে পান্তকে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার হিসেবে আখ্যা দিলেন দীনেশ কার্তিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিছুদিন আগে দুজনই অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। আপাতত ৫০ ওভারের ক্রিকেট খেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন রোহিত ও কোহলি। যদিও সৌরভ গাঙ্গুলি মনে করেন, বছরে অল্প সংখ্যক ম্যাচ খেলে পরের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া কঠিন হবে তাদের।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারই বিপিএল আয়োজন করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এই তিন শহরের বাইরে বিপিএল আয়োজনের দাবি অনেকদিনের। আগামী বিপিএলেই নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
ঘরোয়া ক্রিকেটের বাইশ গজকে পেলেই আপন মহিমায় জ্বলে উঠেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
গল টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও নাঈম হাসান। তবে তিন জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েই।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। এখন পর্যন্ত ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
ক্রিকেট কাঠামো তৈরি বা ক্রিকেট বিকেন্দ্রীকরণ নিয়ে প্রতিবারই অনেক ধরনের কথা শোনা যায়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোনো ধরনের রদবদল এলেই বিষয়টি সরব হয়ে ওঠে। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েও ক্রিকেট বিকেন্দ্রীকরণে নজর দেয়ার কথা বলেছিলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা উদযাপন ঘিরে বেঙ্গালুরুতে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। শিরোপা জয়ের পরদিন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার ফলে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এই ঘটনায় নড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের শিরোপা উদযাপন নিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে তারা।