ওয়ানডে ম্যাচকেই সবচেয়ে কঠিন বলছেন প্রসিধ
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক দিনের সিরিজের আগে এক দিনের ক্রিকেটকে সবচেয়ে কঠিন সংস্করণ হিসেবে বেছে নিয়েছেন প্রসিধ কৃষ্ণা। তার মতে, ম্যাচের বিভিন্ন পর্যায়ে বোলারদের মানিয়ে নেয়ার প্রয়োজন হওয়ায় এই সংস্করণে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি।