৩ মাসের জন্য মাঠের বাইরে ও'রুর্কি
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ব্রেন্ডন টেলর। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চলতি মাসের শুরুতে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।
২০১৪ সালে প্রয়াত নিউজিল্যান্ড ব্যাটার মার্টিন ক্রো প্রথম ‘ফ্যাব ফোর’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে সময়ের সেরা ব্যাটিং মহারথী হিসেবে চিহ্নিত করতেই এই শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর যখনই এই চারজন ব্যাটারের তুলনা এসেছে সেই সঙ্গে চলে এসেছে ফ্যাব ফোর প্রসঙ্গ।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।
পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশটির গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের খবর ভিত্তিহীন এবং বোর্ডের আলোচনায় এমন কিছু নেই।
২০২১ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। এরপর ধারভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন তিনি। তবে অনেকেই ভেবেছিলেন কোচ হিসেবে হয়তো নাম লেখাবেন ভিলিয়ার্স। তবে তেমনটা হয়নি। এবার ভিন্ন ভূমিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
অনলাইন গেমিং কোম্পানি ড্রিম ইলেভেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিইও হেমাং আমিনকে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা আর ভারতীয় দলের জার্সিতে থাকতে পারছে না।
আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কের দায়িত্বে থাকছেন অলরাউন্ডার ফাতিমা সানা, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেবেন।
৩০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, তিনি এসেছেন ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলতে’। মূলত বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে অক্টোবর মাসে। দায়িত্ব নেয়ার পর নির্বাচনের সময় বেশি নেই বলেই তেমনটা বলেছিলেন বুলবুল। তিনি দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। এখন মেয়াদ আছে আর এক মাসের মতো। তবে এখন তিনি দায়িত্বে আরও দীর্ঘমেয়াদি ভাবনায় আছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চলা রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতেই হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।