জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওভাল টেস্ট শুরুর আগে ভারতের কোচ গৌতম গম্ভীর ও ভেন্যুর কিউরেটর লি ফোর্টিসের মধ্যকার বাকবিতণ্ডা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারত অধিনায়ক শুভমান গিল।
বুলাওয়ের উইকেট পেসারদের পক্ষে কথা বলছিল শুরু থেকেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ সাফল্য পেয়েছেন ম্যাট হেনরি। বল হাতে নিয়ন্ত্রিত লাইন-লেংথ ধরে রেখে একের পর এক উইকেট তুলে নিয়ে ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। তার ঘূর্ণায়মান স্পেলে প্রথম দিনে স্বাগতিকরা ১৪৯ রানেই থেমে যায়।
আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই, দিন কয়েক আগেই এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। জুলিয়ান রস উড আসছেন বাংলাদেশে। এশিয়া কাপের আগের ফাঁকা সময়ে আপাতত তিন সপ্তাহ লিটন দাস, তানজিদ তামিমদের নিয়ে কাজ করবেন তিনি।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তবে জাতীয় দলের দরজা এক প্রকার তার জন্য বন্ধই বলা চলে। এখনও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচের পর টি-টোয়েন্টি সংস্করণেও খুলনা বিভাগের জার্সিতে ব্যাট হাতে ছন্দে ছিলেন নুুরুল হাসান সোহান। পরবর্তী সময়ে বিপিএল কিংবা ডিপিএলের মতো টুর্নামেন্টেও হেসেছে ডানহাতি উইকেটকিপার ব্যাটারের ব্যাট। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ভালো খেলা সোহান ডিপিএলে ১১ ম্যাচে ৫১২ রান করেছিলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে। এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা পোশাকে ও একদিনের ম্যাচেও সেঞ্চুরি আছে সোহানের। ঘরোয়াতে একের পর এক টুর্নামেন্টে রানের বন্যা বইয়ে দেয়া সোহানের ব্যাটে রান এসেছে বিসিবির প্রস্তুতি ম্যাচেও।
রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনাল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স। এই ম্যাচটি বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।
গৌতম গম্ভীর সরে যাওয়ার পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জহির খান। ভারতের সাবেক পেসারকে সরিয়ে ভরত অরুণকে দায়িত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচের পাশাপাশি বছরজুড়ে লক্ষ্ণৌর স্কাউটিং ও তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি লক্ষ্ণৌ। তবে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের আগে বড় রকমের ধাক্কা খেল ইংল্যান্ড। ডান কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক বেন স্টোকস। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচে থাকছেন না এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার ওলি পোপ।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরেন বাঁহাতি এই পেসার। তবে শেষ টি-টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেন মুস্তাফিজ।
প্রথমে কোচিংয়ে ইচ্ছে প্রকাশ করলেও পরবর্তীতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজের আগ্রহের কথা জানান ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ হওয়া ডানহাতি উইকেটকিপারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ জুলাই। শাস্তি শেষ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরতে যাচ্ছেন টেলর।