বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি-টোয়েন্টি, সিরিজ বাংলাদেশের
দিনের বেলায় প্রচণ্ড রোদের সঙ্গে ভ্যাপসা গরম, রাতে কখনো বৃষ্টি আবার কখনো গরমের আধিপত্য! সিলেট শহরের সবশেষ কয়েক দিনের চিত্রটা এমনই! সারাদিনের গরমের পর বিকেলের আকাশ দেখেই অনুমান করা যাচ্ছিল রাতে বাগড়া দিতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বেরসিক বৃষ্টিতে মানুষের মনে খানিকটা স্বস্তি এলেও এমন আবহাওয়ায় নিশ্চিতভাবেই খুশি হওয়ার কথা নয় লিটন দাস-নুরুল হাসান সোহানদের। এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডস সিরিজ আয়োজন করলেও প্রস্তুতি কতটা হলো সেটা নিয়ে আক্ষেপ থেকেই যেতে পারে।