প্রতিশোধ নয়, ম্যাকাইতে আত্মসম্মানের তাগিদে জিততে চেয়েছিল অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারলেও ম্যাকাইতে মাত্র দেড় দিনে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-১ সমতায় শেষ করেছে প্যাট কামিন্সের দল। যদিও দুই দিনের মধ্যে টেস্ট ম্যাচটি শেষ করার কোনো পরিকল্পনাই অজিদের ছিল না। তবে আত্মসম্মান রক্ষায় যেকোনোভাবেই ম্যাচটি জিততে চেয়েছিল তারা।