লেনক্সের ৫ উইকেটে সমতায় ফিরল নিউজিল্যান্ড
গায়ানার প্রভিডেন্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন তিন স্পিনার জেইডেন লেনক্স, মিচেল সান্টনার ও মাইকেল ব্রেসওয়েল। তাদের দাপুটে বোলিংয়ে বড় জয় পেয়েছে সফরকারীরা।