২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিছুদিন আগে দুজনই অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। আপাতত ৫০ ওভারের ক্রিকেট খেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন রোহিত ও কোহলি। যদিও সৌরভ গাঙ্গুলি মনে করেন, বছরে অল্প সংখ্যক ম্যাচ খেলে পরের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া কঠিন হবে তাদের।