জিম্বাবুয়ে সফরে যাচ্ছে শ্রীলঙ্কাও
সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দুই ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে আগষ্টের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাবে লঙ্কানরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।