আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচ হারার তেতো স্বাদ পেয়েছেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হারের জন্য তাকে দায়ী করতে রাজি নন মুনিম শাহরিয়ার। তার মতে, দলের ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই হারছে ঢাকা।