গাজানফারের বদলি হিসেবে মুজিবকে দলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। মোহাম্মদ গাজানফারের বিকল্প হিসেবে মুজিবের দ্বারস্থ হয়েছে মুম্বাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। মোহাম্মদ গাজানফারের বিকল্প হিসেবে মুজিবের দ্বারস্থ হয়েছে মুম্বাই।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করে বিসিসিআই। আইপিএল শুরুর মাসখানেক আগে সেই তারিখেও পরিবর্তন আনছে তারা। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, একদিন পিছিয়ে ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। তিনি যে অধিনায়কত্ব পাবেন, সেই ইঙ্গিত পেয়েছিলেন গত আইপিএল চলার সময়ই! খোদ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত হতে বলা হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে টিম ডিরেক্টর মো বোবাট, প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং রজতের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি এই ঘোষণা করে। পাশাপাশি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও এমনটা জানায় তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম তিন মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে মেগা নিলামের আগে ডানহাতি ব্যাটারকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ। রাহুলের জায়গায় রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক!
১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের। যদিও আইপিএলের এবারের আসরের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরিবর্তিত সূচিতে আইপিএলের এবারের আসর শুরু হবে ২১ মার্চ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কঠিন বলে মনে করছেন পারভেজ রসুল! এই ব্যাপারে অবশ্য নিজস্ব যুক্তিও তুলে ধরেছেন আইপিএলে চার আসর খেলা এই ক্রিকেটার।
রনি তালুকদার ও জাকির হাসানের দারুণ দুটি হাফ সেঞ্চুরি এবং শেষদিকে অ্যারন জোন্স এবং জাকের আলী অনিকের অসাধারণ দুটি ক্যামিওতে রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেটে ২০৫ রান করে সিলেট স্টাইকার্স। কিন্তু অ্যালেক্স হেলসের দ্বিতীয় সেঞ্চুরি এবং সাইফ হাসানের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সেই লক্ষ্য আট উইকেট হাতে রেখেই টপকে যায় রংপুর। এই দুজনের জুটিতে ১৮৬ রান পায় বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা। চলতি বিপিএলে এটি তাদের চতুর্থ জয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বেশ চড়া দাম পেয়েছেন যুবেন্দ্র চাহাল। ১৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এতো দাম দেখে নিজেই হতবাক হয়েছেন ভারতের এই স্পিনার। সর্বোচ্চ ১২-১৩ কোটি রুপি প্রত্যাশা করেছিলেন তিনি।
শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। ঘটনাটা ২০২১ সালের, প্রায় দুবছর পেরিয়ে গেলেও এখনও নিশ্চিতভাবেই মনে রয়েছে সবার। এমন খবরের শিরোনামে সেদিন বিস্মিত হয়েছিলেন দেশের বেশিরভাগ সমর্থক। দেশের খেলা বাদ দিয়ে কেন আইপিএল খেলতে চান সাকিব। এমন প্রশ্নের উত্তর পেতে ক্রিকফ্রেঞ্জি হেঁটেছে অনেকটা পথ। বেশ কয়েকদিনের চেষ্টায় অবশেষে সোনার ডিম পাড়া হাঁস নয় সাকিবকে পেয়েছিল তারা।
সাফল্য যেন প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রাতের শেষ রেলগাড়িটা। যার জন্য সবাই ছুটে বেড়ায়। কেউ ধরতে পারে আবারও কেউ হয়তো প্লাটফর্মের কোনো এক বেঞ্চে বসে আফসোসে পুড়ে। হেলায়-খেলায় বসে থেকে কখনও সাফল্য নামক সোনার হরিণের দেখা মেলে না। সাফল্য পেতে ধৈর্য, দুঃখ-কষ্টের দুঃসহ স্মৃতি, ত্যাগ-তিতিক্ষা এসবের সঙ্গে লড়াই করতে হয়। যেটা করেছেন ভারতের চেতন সাকারিয়া।