মাত্র ৮৫ রান করেই জিএসএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল গায়ানা
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুই শতাধিক রান এখন প্রায় নিয়মিত ঘটনা। বিশেষ করে কোনো প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ হলে বড় সংগ্রহই প্রত্যাশা করেন সবাই। তবে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।