অধিনায়কত্ব ছাড়লেন রাহানে
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে রাজশাহী বিভাগের স্কোয়াডে ছিলেন সাব্বির রহমান। তবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে না খেলে ওই সময় লঙ্কা টি-টেন খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। তবে এনসিএল টি-টোয়েন্টির আগামী মৌসুমে রাজশাহীর জার্সিতে দেখা যাবে তাকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সাব্বির নিজেই।
বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মুনিম শাহরিয়ার। তবে নির্বাচকদের আস্থার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সময়ের পরিক্রমায় যেন হারিয়েই গিয়েছেন এই ওপেনার। সর্বশেষ বিপিএলের আসরটি ভালো যায়নি মুনিমের। এরপর ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।
২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পাচ্ছিল না ময়মনসিংহ বিভাগ। কয়েক দফা চেষ্টা করলেও তাদেরকে অনুমোদন দেয়নি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এবার যদি খেলার সুযোগ না মেলে তাহলে আইনি লড়াইয়ে যাবে তারা।
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ক্রিকেটের মতো টি-টোয়েন্টি সংস্করণেই ম্যাচ ফি পেয়ে থাকেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের ‘প্রথম আসরে’ ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন তারা। নতুন মৌসুমের আগে তাদের ম্যাচ ফি ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
দেশের তিনটি ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আয়োজনে কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দেয় টুর্নামেন্ট কমিটি। ক্রিকেট ছড়িয়ে দিতে টুর্নামেন্ট কমিটির প্রস্তাবে রাজী হয়েছে বিসিবি। আকরাম খান নিশ্চিত করেছেন তিনটি ভেন্যুতেই হচ্ছে ২০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টটি। ভেন্যু হিসেবে সিলেটের পাশাপাশি রাজশাহী ও বগুড়াকে চূড়ান্ত করেছে তারা।
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। শের-ই বাংলা স্টেডিয়ামের লো অ্যান্ড স্লো উইকেটে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকার মতো দলকেও হারিয়েছে টাইগাররা। তবে এমন পারফরম্যান্সের প্রতিফলন ঘটেনি দেশের বাইরের সিরিজগুলোতে। অনেকেই মনে করেন এমন উইকেটে খেলার ফলে বাংলাদেশ নিজেদের পায়েই কুড়াল মেরেছে।
সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরে জাতীয় ক্রিকেট লিগের সবশেষ কয়েক মৌসুমে পারফর্ম করতে পারেনি বরিশাল বিভাগ। অধিনায়ক পরিবর্তন হলেও সমস্যার সমাধান পাওয়া যায়নি। বরং সিনিয়র ক্রিকেটারদের গ্রুপিংয়ের ফলে তলানিতে বরিশালের ক্রিকেট! এমন অভিযোগও আছে অনেকের কাছে। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য এসব ঝামেলা মেটাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকরাম খান জানান, পর্যবেক্ষণ শেষে কারও বিরুদ্ধে প্রমাণ পেলে তাকে শাস্তির আওতায় আনবেন তারা।
গত মৌসুম থেকে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল। দলটির ব্যাটিং কোচ হিসেবে জিতেছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। এবারও গ্লোবাল সুপার লিগে রানার্স আপ হয়েছে বাংলাদেশের দলটি। এর নেপথ্যে অবদান আছেন বাংলাদেশের প্রথম পোস্টার বয়ের।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যুর আবদার করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। দুই পক্ষের আলোচনা শেষে টুর্নামেন্ট কমিটির সেই চাওয়া পূরণ করছে গ্রাউন্ডস কমিটি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। তিনটি ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে।
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা। ডিপিএলে একটা সময় বিদেশি তারকার কমতি না থাকলেও বর্তমানে দেশের ঘরোয়া টুর্নামেন্টে বিদেশিই খেলাচ্ছে না ক্লাবগুলো।