ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি বছর ভারতীয় দল ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে।
ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি বছর ভারতীয় দল ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে।
২০২৭ বিশ্বকাপের ভাবনায় চার বছরের চুক্তিতে সাউথ আফ্রিকার সীমিত ওভারের দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রব ওয়াল্টার। তবে বিশ্বকাপের বছর দেড়েক আগেই চাকরি ছাড়লেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই বছর পরই সাউথ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টার।
একের পর এক নিয়ম করেও ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য থামানো যাচ্ছে না। বিশেষ করে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে যেভাবে রান বন্যা হচ্ছে তাতে বোলারদের ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় আইপিএলে বোলারদের মনোবিদ নেয়ার পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল কর্বিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে সাউথ আফ্রিকা। ফাইনালে জায়গা করে নিতে না পারলেও ম্যাচের দিন নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটাবেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের আগে বড় বিড়ম্বনায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকে। সেমি ফাইনালের আগে দুবাই যেতে হয়েছে দুই দলকেই। আর ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় আবারও পাকিস্তানে ফিরতে হয়েছে সাউথ আফ্রিকাকে। আরেকটি সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এ কথাই মনে করিয়ে দিয়েছেন ডেভিড মিলার।
নক আউট মানেই যেন বিভীষিকা সাউথ আফ্রিকার। তারা আবারও ব্যর্থ আরেকটি নক আউটে। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হেরে বিদায় নিল প্রোটিয়ারা। ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর একের পর এক সেমি ফাইনালে দুঃসহ স্মৃতি শুধু ফ্রেমবন্দি করেছে সাউথ আফ্রিকা। কত কত তারকা এসেছে দলটিতে, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মাঠ, প্রতিপক্ষ বদলেছে, শুধু সাউথ আফ্রিকার সেমি ফাইনাল থেকে বিদায়ের রীতি বদলায়নি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আরেকটি দুঃগাথা যোগ করল সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী হলো নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেম্বা বাভুমার অনুপস্থিতিতে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মার্করাম। এবার এই ক্রিকেটারই সেমি ফাইনালের আগে ছিটকে যাওয়ায় শঙ্কায় পড়ে গেছেন। ফাইনালে ওঠার মিশনে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নাও পেতে পারে প্রোটিয়ারা।
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি হেনরিখ ক্লাসেন। তবুও ছন্দে ভাটা পড়েনি তার। এবারের আসরে প্রথমবার খেলতে নেমেই রান তাড়ায় দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ শেষে তিনি জানালেন, নিজেকে ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ প্রমাণ করার লক্ষ্য তার।
রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সাউথ আফ্রিকার ছিটকে যাওয়া প্রায় অসম্ভব ছিল। সাউথ আফ্রিকার চেয়ে ম্যাচ নিয়ে বেশি চিন্তায় ছিল আফগানিস্তান। সমান তিন পয়েন্ট হওয়ায় রশিদ খানরাও সেমি ফাইনালের আশায় বিভোর ছিলেন। তবে বাস্তবতা ছিল স্বপ্নের চেয়েও কঠিন। সাউথ আফ্রিকা শুধু হারলেই হবে না ইংলিশদের জিততে হবে ২০৭ রানের ব্যবধানে। তবেই কেবল সাউথ আফ্রিকা বিদায় নেবে এবং আফগানরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে জায়গা করে নেবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের আগে বড় বিড়ম্বনায় পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে 'বি' গ্রুপ থেকে এই দুই দলই খেলবে সেমি ফাইনালে। তবে তাদের মধ্যে যেকোনো একটি দলের খেলতে হবে দুবাইতে। অন্যদলের সেমি ফাইনালের ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। তবে পর্যাপ্ত প্রস্তুতির জন্য দুই দলই সেমি ফাইনালের আগে যাচ্ছে দুবাইতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেমি ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে আফগানদের। প্রায় অসম্ভব সমীকরণের মাঝে টিকে আছে আফগানিস্তানের সেমি ফাইনালের ভাগ্য।