ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে সোমবার ত্রিনিদাদে যাবে পাকিস্তান দল। তবে চোটের কারণে দলের সঙ্গে থাকছেন না ফখর জামান। দেশে ফিরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে সোমবার ত্রিনিদাদে যাবে পাকিস্তান দল। তবে চোটের কারণে দলের সঙ্গে থাকছেন না ফখর জামান। দেশে ফিরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সালমান আঘার দল। এ নিয়ে এক ম্যাচের একটি লড়াইসহ টানা আটটি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল পাকিস্তান। লক্ষ্য ছিল ১৯০ রানের। যদিও সময়মতো জ্বলে উঠতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে রানার্স আপ হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে এই আসরই ছিল তাদের শেষ। ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে শেষ বলের বাউন্ডারিতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে তারা। সিরিজে এটি তাদের প্রথম জয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৩-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় দলটি। পাকিস্তানের বিপক্ষেও হারে প্রথম ম্যাচ। সবশেষ ১৪ টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় জয়।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবি ডি ভিলিয়ার্স, যিনি খেলেন ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস।
কদিন আগেই এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ খেলা মোটামুটি নিশ্চিতই ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে সিরিজটি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সঙ্গে ত্রিদেশীয় সিরিজের সূচিও প্রকাশ করেছে তারা। ২৯ আগষ্ট শুরু হওয়া সিরিজটি শেষ হবে ৭ সেপ্টেম্বর।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট চলাকালীন পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসা এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছে। দর্শকের নাম ফারুক নজর। এ ঘটনায় ক্ষমা চেয়েছে আয়োজক ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, যারা ওল্ড ট্রাফোর্ড মাঠের ব্যবস্থাপনায় রয়েছে।
প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে, বদলেছে ভেন্যু এবং দেশও। তবে হারের ধারায় পরিবর্তন আনতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৮ ম্যাচে হারার পর এবার যুক্তরাষ্ট্রে গিয়েও প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল তারা পাকিস্তানের কাছে। এটি তাদের টানা ছয় নম্বর টি-টোয়েন্টি হার।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত চ্যাম্পিয়ন্সের। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় দল। এর ফলে ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তবে জাতীয় দলের দরজা এক প্রকার তার জন্য বন্ধই বলা চলে। এখনও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনাল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স। এই ম্যাচটি বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।