মুথুসামি-জানসেনের ব্যাটে ভারতকে হতাশায় ডোবালো সাউথ আফ্রিকা
গুয়াহাটি টেস্টে 'বিশেষজ্ঞ স্পিনার' সেনুরান মুথুসামির প্রথম সেঞ্চুরি এবং মার্কো জানসেনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৯ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। জবাবে ভারত ৬.১ ওভারে বিনা উইকেটে ৯ রান করে দিন শেষ করেছে। স্বাগতিকরা এখনো ৪৮০ রানে পিছিয়ে রয়েছে।