চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবিকে চিঠি
২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটির মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আপত্তি না জানালেও আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী হয়নি অস্ট্রেলিয়া। এবার আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা। আগামী মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান।