ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান সিরিজের দলে মিরাজ
আগেই জানা গেছে পিঠের চোটে ভুগছেন সৌম্য সরকার। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। এবার জানা গেছে পাকিস্তান সিরিজেও খেলা হচ্ছে না তার।
আগেই জানা গেছে পিঠের চোটে ভুগছেন সৌম্য সরকার। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। এবার জানা গেছে পাকিস্তান সিরিজেও খেলা হচ্ছে না তার।
শুরুতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকলেও পরে সেটি তিন ম্যাচে রূপ নেয়। তখনও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি, প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ছিল এগিয়ে। তবে সিরিজে পিছিয়ে থেকেও তখনই সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। দলটির অন্যতম পারফর্মার আলিশান শারাফু জানালেন, সিরিজ বাড়ানোর খবর পাওয়ার পরই ড্রেসিং রুমে শুরু হয়েছিল জয়ের পরিকল্পনা।
সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশের জন্য শুধু অপ্রত্যাশিত নয়, বিশাল ধাক্কাও বটে। আন্তর্জাতিক ক্রিকেটে বারবার নেতিবাচক চমক দেয়া দলটি এবার যেন নতুন এক তলানি খুঁজে নিয়েছে। ব্যাটে-বলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই পারেনি বাংলাদেশ। ম্যাচ হারের পর টি-টোয়েন্টির নয়া অধিনায়ক লিটন দাস জানালেন, আরো শিখতে চায় তার দল!
প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। এমন সমীকরণের ম্যাচে দিল্লিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে এবারের আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই।
শেষদিকে জাকের আলীর ৩৪ বলে ৪১ এবং হাসান মাহমুদের ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করেছিল বাংলাদেশ। যদিও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আরব আমিরাতের কাছে এই লক্ষ্য যেন একেবারেই ঠুনকো। শুরুতে ইনফর্ম ওপেনার মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারালেও আলিশান শারাফুর হাফ সেঞ্চুরি এবং আসিফ খানের ঝড়ো ইনিংসে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আরব আমিরাত। শুরুতে ১-০ তে পিছিয়ে পড়লেও বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে আরব আমিরাত।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো রান উৎসবে মেতেছেন। এদিন বৃষ্টির কারণে মাত্র ৫৭.৩ ওভার খেলা হলেও বাংলাদেশ ‘এ’ দল তুলে নিয়েছে ৪ উইকেটে ২২৫ রান। এদিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন নাইম শেখ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। এরপর তার খেলার কথা ছিল পাকিস্তান সিরিজেও। রানাকে নিয়েই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আপাতত হচ্ছে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটারদের চাওয়ায় তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজটি।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত পাকিস্তান দলে বেশ কিছু চমক রয়েছে। দলের অভিজ্ঞ তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে এই সিরিজে রাখা হয়নি।
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার। প্রায় ৮ বছর পর আবারও সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা যখন দেশের বাইরে সিরিজ খেলায় ব্যস্ত তখন দেশের মাটিতে একের পর এক সিরিজ আয়োজনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিনের ম্যাচ শেষে চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দল।