বেঁচে থাকলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: সালাহউদ্দিন
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে পাকিস্তান সিরিজ ছিল মোহাম্মদ সালাহউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট। জাতীয় দল ছেড়ে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি। এইচপির দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য আরও বেশি কিছু করার সুযোগ হিসেবে দেখছেন সালাহউদ্দিন।