‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। যদিও জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সোহানকে। সেই সঙ্গে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীর বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শেষ করল বাংলাদেশ 'এ' দল। আগেই ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি ছিল তাই শুধু আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ 'এ' দল। জবাবে খেলতে নেমে বল হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স।
পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটিয়ে উঠতেই এশিয়া কাপের আগে জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে লিটন দাস, জাকের আলী অনিকম তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে কাজ করছেন ইংলিশ এই কোচ। ২৮ দিনের চুক্তিতে বাংলাদেশে আসা জুলিয়ান জানালেন, পাওয়ার হিটিং পুরোপুরি একটা প্রক্রিয়ার বিষয়। দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
একটা সময় মানসম্পন্ন পেসারের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে পেসারদের কারখানা। সবশেষ কয়েক বছরে পেসারদের পরিবর্তনে ‘পেস বিপ্লব’ও হয়ে গেছে দেশের ক্রিকেটে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে দলের কাণ্ডারি হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা। বাংলাদেশের পেসারদের এমন পরিবর্তনে মুগ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল।
শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে তিন উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১২৮ রানে অল আউট হয় অ্যান্টিগা। ফলে ৮৩ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন সাত বলে আট রান। এর আগে দুই ওভার বোলিং করেন সাকিব। দুই ওভারে ১৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার।
আফগানিস্তান চূড়ান্ত স্কোয়াড না দিলেও ২২ আগষ্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শুরু সপ্তাহ দুয়েক আগে একই দিনে স্কোয়াড দিয়েছে হংকংও। ২০ সদস্যের দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
আগের ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা। তিন দলের টুর্নামেন্টে নাহিদ আক্তারের সবুজ দলকেও হারালেন তারা। ওমের ৮২ রানের সঙ্গে ইরফানের ৪৮ রানের ইনিংসে ১৮৯ রানের পুঁজি পায় ছেলেরা। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। সেই লক্ষ্য তাড়ায় রুবাইয়া হায়দার ঝিলিকের ৫১ ও সোবহানা মোস্তারির ৩৫ রানের ইনিংসের পরও জিততে পারেনি তারা। নাহিদার দলকে ৪১ রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী অনুমতি না পাওয়ায় বেঙ্গালুরু পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করেছে আইসিসি।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এই বিশ্ব আসরের প্রস্তুতির জন্য উপমহাদেশের কোনো দলের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা ছিল নেদারল্যান্ডসের।