সরে দাঁড়ানো মানেই অবসর নয়: রোহিত
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও টেস্ট ক্রিকেট থেকে এখনই বিদায় নেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সময়ের প্রয়োজনে সরে দাঁড়ালেও এটিই চূড়ান্ত নয় বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক।
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও টেস্ট ক্রিকেট থেকে এখনই বিদায় নেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সময়ের প্রয়োজনে সরে দাঁড়ালেও এটিই চূড়ান্ত নয় বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক।
বোর্ডার–গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এই ফলাফলে হয়তো চলতি সিরিজে অস্ট্রেলিয়ার আগ্রাসনের সবটা ফুটে উঠবে না। মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো খাবি খাচ্ছে ভারত। এই ধারা অব্যাহত আছে সিরিজের শেষ টেস্টেও। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮৫ রানে অল আউট হয়ে গেছে ভারত। জবাবে এক উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।
মেলবোর্নে যশস্বী জয়সাওয়ালকে আউট দিয়েছিলেন তৃতীয় আম্পয়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে বেশিরভাগ ভারতীয়দের মনে করেন সেদিন নট আউট ছিলেন তরুণ এই ওপেনার। যার ফলে দর্শক ও ভারতের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের শরফুদ্দৌলাকে। সেই রেশ কাটতে না কাটতেই বিরাট কোহলিকে নট আউট দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জোয়েল উইলসন। তৃতীয় আম্পায়ার নট আউট দিলেও স্টিভ মনে করেন, শতভাগ আউট ছিলেন কোহলি।
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। তবে রোহিত অবসর নেয়ার আগেই ভারতীয় দলের নেতৃত্ব দিতে চান দলের এক সিনিয়র ক্রিকেটার!
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিডনি টেস্টের জন্য ঘোষিত এই একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে বেউ ওয়েবস্টারের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথটা কঠিন করে ফেলেছে ভারত। তবে এই ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর তাতেই দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদিও নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেয়া যাবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার।
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। একইসঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তাকে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে ইয়াশভি জায়সাওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাহসী সিদ্ধান্তে রোহিত শর্মা, সাইমন টফেল, রিকি পটিং, রবি শাস্ত্রীরা তার পক্ষে থাকলেও বিপক্ষে গেছেন সুনীল গাভাস্কার।
কদিন আগে গ্লোবাল সুপার লিগে ব্যাট হাতে রংপুর রাইডার্সের ইনিংসের শুরুটা করেছিলেন সৌম্য সরকার ও স্টিভেন টেলর। প্রত্যাশিত পারফরম্যান্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ওপেন করার দাবিটা দিয়ে রেখেছিলেন তারা দুজন। সৌম্য ও টেলরের সঙ্গে রংপুরের বিদেশি সাইনিং অ্যালেক্স হেলসও সেটার যোগ্য দাবিদার। ইংল্যান্ডের হয়ে কিংবা বিশ্ব জুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওপেনার হিসেবেই নাম কামিয়েছেন তিনি।
প্যাট কামিন্সের লেগ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। বাঁহাতি ওপেনারকে ফাঁকি দিয়ে বল উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে যেতেই আবেদন করেন কামিন্স ও অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অবশ্য স্বাগতিকদের আবেদনে একেবারেই সাড়া দেননি। তবে জয়সাওয়ালের ক্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী পরোক্ষণেই রিভিউ নেয়।
পাকিস্তানকে হারিয়ে আগেরদিনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ভারত। শেষ ৩৪ রানে সফরকারী ভারতের ৭ উইকেট নিয়ে মেলবোর্ন টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে খানিকটা এগিয়ে গেল তারা। তবে এখনও ফাইনালে যাওয়ার সুযোগ আছে ভারত ও শ্রীলঙ্কার।