২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
কনকাশনের কাছে হার মানলেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মার্চ থেকেই খেলার বাইরে ছিলেন পুকোভস্কি।
কনকাশনের কাছে হার মানলেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মার্চ থেকেই খেলার বাইরে ছিলেন পুকোভস্কি।
দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক পেসারকে দায়িত্ব দেয়ার পর তার সহকারী হিসেবে টিম নিয়েলসেনকে এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গিলেস্পির সহকারী হলেও নিয়েলসেনের পদের নাম ছিল হাই পারফরম্যান্সে লাল বলের কোচ। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অস্ট্রেলিয়া সফরের পর তা নবায়নের কথা ছিল।
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যাম কনস্টাসের। মেলবোর্নে জসপ্রিত বুমহারর ওপর চড়াও হয়ে আলোচনায় এসেছিলেন এই অজি ব্যাটার। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সেই সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কনস্টাস।
সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। সে সময় সিরিজটি আয়োজিত হয়েছিল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড। এরপর যেমন বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি, আবার এই ভেন্যুতেও আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজিত হয়নি।
ক্রিকেট বিশ্বের অন্যতম আইকনিক স্টেডিয়াম ধরা হয় ব্রিসবেন স্টেডিয়ামকে। এই স্টেডিয়ামের ডাকনাম গ্যাবা। এই ঐতিহাসিক মাঠটিই ভেঙে ফেলা হবে ২০৩২ অলিম্পিকের পর। ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নির্মাণ করা হবে নতুন স্টেডিয়াম।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহের ম্যাচে খেলেননি উসমান খাওয়াজা। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তবে ম্যাচ বাদ দিয়ে সেই সময় তিনি স্ত্রীকে নিয়ে ফর্মুলা ওয়ান ইভেন্ট উপভোগ করতে মেলবোর্নে গিয়েছিলেন। খাওয়াজার এই ঘটনাটি বিতর্কের জন্ম দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর নেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা! এমন আশঙ্কা করা হলেও নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতলেও অবসরের ঘোষণা দেননি তাদের দুজনের কেউই। কদিন আগে রোহিত নিশ্চিত করেছেন তিনি এখনই অবসর নিচ্ছেন না। অধিনায়কের মতো এখনই অবসর না নিয়ে উল্টো খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাখলেন কোহলি।
টেলিভিশন ক্যামেরাও মেগ ল্যানিংকে যতবার দেখানো হতচ্ছিল, ততবারই তার চোখে মুখে ফুটে উঠছিল হতাশা। অবশ্য এই হতাশা ফুটে ওঠা যে অস্বাভাবিক কিছু নয়। কারণ এই অস্ট্রেলিয়ান যে আরও একবার ফাইনালে গিয়ে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন।
টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল ইংল্যান্ড। ব্র্যান্ডন ম্যাককালাম ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হওয়ার পর সাদা বলের ক্রিকেটেও সেই ধারা অব্যাহত রেখেছে ইংলিশরা। তবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন বাজবল নিয়ে একটু বেশিই আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সেটি কাজে লাগবে না।
পিঠের চোটের কারণে চ্যাম্পিনন্স ট্রফিতে খেলতে পারেননি মিচেল মার্শ। চোট থেকে সেরে উঠতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিস করা শঙ্কাও ছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। পেস বোলিং অলরাউন্ডার হলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মার্শকে পুরো মৌসুম পাবে শুধুই একজন ব্যাটার হিসেবে।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে আগামী ২০২৭ সালে। এই উপলক্ষে মেলবোর্নে সেই বছর অনুষ্ঠিত হবে বিশেষ টেস্ট ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এই ম্যাচটি হবে দিন-রাতের লড়াই। অর্থাৎ ম্যাচটি হবে গোলাপি বলে।
লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচ জেতানোকে একরকম স্বভাবে পরিণত করেছেন স্টিভ স্মিথ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন এই ব্যাটার। ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন এই ব্যাটার। যদিও পরিসংখ্যান নিয়ে একেবারেই মাথাব্যথা নেই তার, দলের জয়েই আনন্দ খুঁজে পান সময়ের সেরা এই ব্যাটার।