টি-টোয়েন্টি দল থেকে বাদ সাইফউদ্দিন, টেস্টে ডাক পেলেন হৃদয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে আর থাকছে না এই তিন ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার নিখিল চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে সফরকারীরা। তিনি শুক্রবার ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন এবং সিরিজের প্রস্তুতি শুরু করবেন।
চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে বুধবার রাতে ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন অস্ট্রেলিয়া বধের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে সাংবাদিকরা জানতে চান নাহিদ রানা ও জশ ইংলিসের মাঝে আসলে কী হয়েছিল। মাঠের ঘটনা মাঠে রাখার আহ্বান জানিয়েছে মোসাদ্দেক বলেছিলেন, ‘নাথিং সিরিয়াস।’ তবে ইংলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় নাহিদকে শাস্তি দিয়েছে আইসিসি।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তাইজুল ও মুশফিক। বাংলাদেশের দুই ক্রিকেটারের সঙ্গে তালিকায় আছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি।
চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সব ঠিক থাকলে ১০ জুন রাতেই বাংলাদেশে পা রাখতে পারেন মার্শ। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বল হাতে গতি ও আগ্রাসন দিয়ে অজিদের গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অজিদের বিপক্ষে অর্ধশতক করে হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমও। অন্যদিকে সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে ধরণের ঘাস সমৃদ্ধ উইকেটে খেলে অভ্যস্ত, তাদেরকে টাইগাররা নাকানি চুবানী খাইয়েছে সেই ধরণের উইকেটেই। আর এই ব্যাপারটাই অবাক করছে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট বোদ্ধাদের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল!
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। আকাশী-নীলদের হ্যাটট্রিক শিরোপা জয়ে যাদের অবদান আছে তাদের অন্যতম একজন মোসাদ্দেক হোসেন সৈকত। অধিনায়কত্বের পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্সে প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়েছেন তিনি। এনসিএল, বিসিএল, কিংবা ডিপিএল—কোথাও পারফর্ম করা বাদ রাখেননি মোসাদ্দেক। ডিপিএলের গত আসরেই যেমন ছয়শর বেশি রান করার পাশাপাশি নিয়েছিলেন ৩০ উইকেট।
গত রোববার সম্পন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয় সেদিনই। সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এদিন ঢাকার ক্নাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন নির্বাচিত হয়ে বোর্ডে এসেছেন।
সাইফ হাসানকে হারালেও বাংলাদেশকে পথ দেখান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লড়াইয়ের পুঁজি পাওয়ার পেছনে বড় অবদান রাখেন তানজিদ ও শান্তর ৯৬ রানের জুটি। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারালেও বাংলাদেশকে ম্যাচে রাখেন মোসাদ্দেক হোসেন সৈকত। চার বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফেরার ম্যাচে খেলেছেন ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিয়েছেন দুই উইকেট। মোসাদ্দেকের অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে আগুনে বোলিংয়ে সফরকারীদের কুপোকাত করেছেন নাহিদ রানা। তিনশর কাছাকাছি পুঁজি সংগ্রহের পর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারাল বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফে অবিশ্বাস্য জয়ের দুই দশক পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল টাইগাররা।