ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর
‘ক্রিকেট মাঠে শিক্ষা সফর’ একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? শোনাটাও একটু স্বাভাবিকই। শিক্ষা সফরের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বেছে নেয়া হয় দর্শনীয় কিংবা ঐতিহাসিক কোনো স্থানকে। ছোটবেলা থেকে তো এমনটা দেখেই বড় হয়েছি। সিলেটে অবশ্য এদিন ভিন্ন কিছুরই সাক্ষী হতে হলো। সিলেটকে বলা হয়ে থাকে চায়ের শহর। স্টেডিয়ামের পাশে উঁচু নিচু টিলার সঙ্গে আছে বিস্তৃত চা বাগান। তারই কোল ঘেঁষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।