গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ খেলেছেন চ্যাপম্যান। সেই সময় বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন কিউই অলরাউন্ডার। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি। যদিও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চ্যাপম্যানের খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে ক্যান্টারবুরির হয়ে অনুশীলন করার সময় কোমড়ের জোড়ায় আঘাত পেয়েছেন ফোকস।
চোট কাটিয়ে কবে নাগাদ ফিরবেন সেটা এখনো জানায়নি নিউজিল্যান্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফোকসের মাঠে ফেরার সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজটিতে চ্যাপম্যানের খেলার সম্ভাবনা রয়েছে।’
বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়ে আগেই ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন রাচিন রবীন্দ্র। চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে, চ্যাপম্যানের মতো রাচিনেরও ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে।
এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি খেলার পথে রয়েছেন অ্যাডাম মিলনে। যেখানে পেস বোলার হিসেবে আছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি ও টিকনার। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে ক্লার্কসন ও নাথান স্মিথ।
আগামী ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত ও নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ৪ থেকে ১৫ নভেম্বর। সাদা বলের ক্রিকেটের লড়াই শেষে দুইটি টেস্টও খেলবে তারা।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড— মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ এবং ব্লেইর টিকনার।