গ্রীষ্ম মৌসুমের শুরুতে ঘরের মাঠে ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সেই ক্যাম্পে ছিলেন লয়েস। বাঁহাতি স্পিনারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন নিকিতা মিলার। লয়েসের সুবিধার জন্য নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজের সাপোর্ট স্টাফে যুক্ত করা হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিটল ওরকাসের হয়ে খেলছেন শিমরণ হেটমায়ার। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন না তিনি। বাঁহাতি ব্যাটারকে এমএলএসে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। মায়ের মৃত্যুর জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন শামার স্প্রিঙ্গার।
পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্যারিবীয় অলরাউন্ডারকে ছুটিও দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। স্প্রিঙ্গারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কিমো পল। সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জুলাই থেকে। বাকি চার ম্যাচ হবে ১৩, ১৬, ১৯ এবং ২১ জুলাই। প্রথম তিনটি ম্যাচ হবে গায়ানাতে। সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোসে। এদিকে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল এবং জ্যাকব ডাফি।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড— শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিতেল লয়েজ, গুড়াকেশ মোতি, কেমো পল, শেরফান রাদারফোর্ড এবং জেইডেন সিলস।