দলটির হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন এই বাংলাদেশি ব্যাটার। নেমেই ঝড়ো ব্যটিং করেন তিনি। ১৩ বলে ২৯ রানের ইনিংস করে দুশমান্থ চামিরার শিকার হয়েছেন সোহান। গুলবাদিন নাইবকে ক্যাচ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফেরার আগে একটি ছক্কা ও পাঁচটি চারে এই ঝড়ো ইনিংস খেলেন তিনি।
৪০ রানে ওপেনিং জুটি ভাঙার পর ওপেনার স্যাম হার্পার আরও ৫৯ রান যোগ করেন চারিথ আসালাঙ্কাকে নিয়ে। আসালাঙ্কা আউট হয়েছেন ২০ বলে ৩১ রানের ইনিংস খেলে। এরপর হার্পারও বেশিক্ষণ টিকতে পারেননি তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৪১ রানের ইনিংস। এরপর গলের হাল ধরেন শাহান আর্চাচিগে ও চামিন্দু করুনারত্নে।
তারা আরও ৫৬ রান যোগ করলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় গল। আর্চাচিগে ফিরেছেন ১৮ বলে ২৮ রান করে। এরপর নিজের দিকে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থাকলেও একপ্রান্ত আগলে রেখে ৩৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন করুনারত্নে। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ২২০ রানের বড় পুঁজি পেয়ে যায় গল।