৮ নম্বরে নেমে মিরাজের ১৩ বলে ১৬ রান

এলপিএল
গল গ্যালান্টস
গল গ্যালান্টস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

প্রথম দুই ম্যাচে তিন ও চার নম্বরে ব্যাটিং করেছিলেন মিরাজ। তবে ডাম্বুলার বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার সুযোগ পেলেন ৮ নম্বরে। দাসুন শানাকা আউট হয়ে যাওয়ায় আরও খানিকটা চাপে পড়েন তিনি। তবে শেষ ওভারে দারুণ ব্যাটিংয়ে দুইটা চার মেরেছেন মিরাজ। ইনিংসের শেষ বলে আউট হওয়া ডানহাতি ব্যাটার ১৩ বলে করেছেন ১৬ রান।

মিরাজের এমন ব্যাটিংয়ের দিনে গলকে টেনেছেন স্যাম হার্পার ও চামিকা করুনারত্নে। লাসিথ ক্রুসপুল্লে দ্রুত ফিরলেও হার্পার ২২ বলে ৪০ ও চামিকা ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। এ ছাড়া চারিথ আসালাঙ্কা ২৫, অধিনায়ক শানাকা ২০ রান করেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৮ রানের পুঁজি পেয়েছে গল। ডাম্বুলার হয়ে ফজলহক ফারুকী তিনটি এবং অ্যাকারম্যান পেয়েছেন দুইটি উইকেট।

আরো পড়ুন: