হাসানের ২ উইকেট, ব্যাট হাতে ব্যর্থ মিরাজ
কলম্বো ক্যাপসের বিপক্ষে বোলিংয়ের সুযোগই পাননি মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাট হাতে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যদিকে ২ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েও কলম্বোকে জেতাতে পারেননি হাসান। ১৯০ রানের লক্ষ্য গল পাড়ি দিয়েছে ১ ওভার হাতে রেখেই।